| ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ঈদের চাঁদ দেখা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৭ ২০:১০:৩২
ইন্দোনেশিয়ায় ঈদের চাঁদ দেখা গেল

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় এবারের ঈদুল আজহার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামী ৭ জুন, শনিবার ঈদ উদযাপন করা হবে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জাতীয় পর্যায়ে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হলেও আকাশে কোথাও চাঁদের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে দেশটির ইসলামিক কর্তৃপক্ষ ঘোষণা দেয়, জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে।

অন্যদিকে মালয়েশিয়ার পাশের দেশ ইন্দোনেশিয়ায় ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে একদিন আগেই, অর্থাৎ ৬ জুন, শুক্রবার ঈদুল আজহা পালিত হবে।

এশিয়ার এই দুই বৃহৎ মুসলিম দেশের চাঁদ দেখার ভিত্তিতে আলাদা ঈদের তারিখ নির্ধারণ হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তখনও চাঁদ দেখার অপেক্ষা চলছিল। বিশেষ করে সৌদি আরবে যদি চাঁদ দেখা যায়, তাহলে ৫ জুন হবে পবিত্র আরাফাতের দিন এবং ৬ জুন অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয় এবং তার আগের দিন আরাফার ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয়।

এদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সন্ধ্যায় আমিরাতের আকাশে চাঁদ থাকার ভালো সম্ভাবনা রয়েছে। তার ভাষ্যমতে, নতুন চাঁদ ওইদিন সকাল ৭টা ২ মিনিটে উদিত হবে এবং সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপরে প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে, ফলে তা দেখা সম্ভব হবে।

তবে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ দেখার কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। তাই ইসলামিক গাইডলাইনের আলোকে চাঁদ দেখা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...