| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, ৬০ কিমি গতির ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৬ ১৫:১৬:১৫
২৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, ৬০ কিমি গতির ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক | ২৬ মে ২০২৫

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় সদৃশ ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ ২৮টি জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় জানানো হয়, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, গোপালগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কিছু এলাকায় সন্ধ্যা ৭টার মধ্যে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এরইমধ্যে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং এটি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামীকাল (২৭ মে) নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এই প্রেক্ষাপটে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে।

*পরামর্শ: ঘর থেকে বের হওয়ার সময় আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিন এবং ঝড়-বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...