‘নগদ’ হারাচ্ছে একচেটিয়া ভাতা বিতরণের সুবিধা
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া ভাতা ও নগদ অর্থ বিতরণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ আর একচেটিয়া সুবিধা ভোগ করতে পারবে না। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী জুলাই থেকে উপকারভোগীরা নিজেরাই পছন্দমতো ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন।
এতদিন শিক্ষা, সমাজকল্যাণসহ বিভিন্ন মন্ত্রণালয় সরাসরি এমএফএস প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ভাতা বিতরণ করত। এসব চুক্তির ফলে উপকারভোগীদের ‘নগদ’-এ অ্যাকাউন্ট খুলেই অর্থ উত্তোলন করতে হতো। তবে এখন থেকে সেই বাধ্যবাধকতা থাকছে না। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নগদের উপবৃত্তি বিতরণ সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন, এবং জানা গেছে এই চুক্তি আর নবায়ন করা হচ্ছে না।
অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপকারভোগীরা এখন নিজেদের সুবিধা অনুযায়ী ব্যাংক বা এমএফএস সেবা বেছে নিতে পারবেন এবং তাদের জন্য নির্ধারিত ক্যাশ আউট চার্জ হবে সর্বোচ্চ ০.৬০ শতাংশ। এই হার অবিলম্বে কার্যকর হলেও আগের চুক্তিগুলোর জন্য ১ জুলাই থেকে এটি প্রযোজ্য হবে। ভাতা বিতরণের সময় গ্রাহকদের ওপর কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।
‘নগদ’-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে, যেটি পরবর্তীতে ২০১৯ সালে একটি সমঝোতা স্মারকে পরিণত হয়। বর্তমানে ‘নগদ’-এর গ্রাহক সংখ্যা ৯ কোটির বেশি, যার ৭০ শতাংশই সরকারি ভাতা বা উপবৃত্তির সুবিধাভোগী। তবে ২০২4 সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ‘নগদ’-এর নিয়ন্ত্রণ নেয় এবং প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সরকার পরিবর্তনের পর নগদের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অনীহা দেখা দিয়েছে এবং ৩০ জুনের পর আর তা কার্যকর থাকবে না। ফলে অন্যান্য এমএফএস প্রতিষ্ঠানগুলোর জন্য বাজার উন্মুক্ত হয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নগদের মিডিয়া ও কমিউনিকেশন প্রধান জাহিদুল ইসলাম সজল বলেন, ‘আমরাও প্রজ্ঞাপনের বিষয়ে শুনেছি। তবে আশা করছি, আমাদের বৃহৎ গ্রাহকভিত্তির কারণে ভবিষ্যতেও অনেকেই নগদের মাধ্যমেই ভাতা গ্রহণ করবেন।’
বর্তমানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ১ হাজার কোটি টাকার তহবিল বিতরণে একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘নগদ’, যার চুক্তির মেয়াদও ৩০ জুনেই শেষ হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন বলেন, ‘চুক্তির মেয়াদ যেহেতু ৩০ জুন পর্যন্ত, এখনই এ বিষয়ে মন্তব্য করা সঠিক হবে না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
