| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আসিফ নজরুল কি সত্যিই বলেছেন, ‘ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে’

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৫ ১৬:৫৯:৫৮
আসিফ নজরুল কি সত্যিই বলেছেন, ‘ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে’

নিজস্ব প্রতিবেদক: গত ১২ মে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন—‘ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে’।

তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এই বক্তব্য বাস্তবতা নির্ভর নয়। আসিফ নজরুল কোথাও এমন মন্তব্য করেননি। বরং ছড়ানো ভিডিওটি ছিল আগের, ভিন্ন প্রসঙ্গের এবং খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিওটিতে আসিফ নজরুলকে বলতে শোনা যায়—“আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। ব্যক্তিগতভাবে আমি মনে করি, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না।”

এই বক্তব্যের ভিত্তিতে দাবি করা হয়, তিনি নিষিদ্ধের সিদ্ধান্তে অনুতপ্ত। অথচ এই ভিডিওটি ২০২৪ সালের ২৮ আগস্ট প্রকাশিত RTV নিউজের একটি আলোচনার অংশ, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো সরকারি ঘোষণা ছিল না।

ড. আসিফ নজরুল স্পষ্ট করে বলেন—“ব্যক্তিগতভাবে আমি মনে করি, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। যদি না শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ থাকে এবং তা সততার সঙ্গে তদন্ত করা হয়। সাধারণ নিয়ম হিসেবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে।”

তিনি আরও বলেন—“আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে। তবে গত ১৫ বছরে তারা যা করেছে, সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না।”

আসিফ নজরুল কোথাও বলেননি, ‘ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে’। এমনকি যখন দলটি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়, তখন তিনি সামাজিকমাধ্যমে সেই পোস্ট শেয়ার করে কেবল “আলহামদুলিল্লাহ” লিখেছিলেন। এটিকে ‘ভুল স্বীকার’ হিসেবে প্রচার করা তথ্য বিভ্রান্তিকর।

ভাইরাল ভিডিওতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও নিলোফার মনিকাকেও আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করতে দেখা যায়। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল ছোড়ার দৃশ্যসহ বেশ কিছু আলাদা আলাদা ঘটনা একসঙ্গে জুড়ে প্রচার করা হয়েছে, যার মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে’—এমন কোনো বক্তব্য দেননি। এটি একটি পুরোনো ভিডিওর আংশিক অংশ বিকৃতভাবে উপস্থাপন করে ছড়ানো হয়েছে, যা তথ্যগতভাবে ভুল এবং উদ্দেশ্যমূলক।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...