প্রধানমন্ত্রী হতে পারবে না কোন রাজনৈতিক দলের প্রধান
নিজস্ব প্রতিবেদক: বহু আলোচনা-সমালোচনার পর অবশেষে প্রকাশিত হলো বহুল প্রত্যাশিত জুলাই সনদের খসড়া। ইতোমধ্যেই এটি বিভিন্ন রাজনৈতিক দলের হাতে পৌঁছেছে। ৮৪টি প্রস্তাব ও আট দফা অঙ্গীকারনামা নিয়ে প্রণীত এ সনদে জাতীয় সংসদ ও সরকারব্যবস্থার রূপরেখা তুলে ধরা হয়েছে।
সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো— কোনো রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না। একইসঙ্গে কেউ একটানা বা বিচ্ছিন্নভাবে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল। এতে তিনটি বড় অংশ রয়েছে—
* প্রথম অংশে সনদের পটভূমি,
* দ্বিতীয় অংশে সংস্কার কমিশনের আলোচনায় ঐকমত্যে পৌঁছানো ৮৪টি প্রস্তাব,
* তৃতীয় অংশে সনদ বাস্তবায়নের আট দফা অঙ্গীকারনামা।
এছাড়া সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করার সুপারিশও খসড়ায় উঠে এসেছে।
শনিবার জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রস্তুত করা জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে হস্তান্তর করা হয়। এতে রাষ্ট্রীয় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন— এসব খাতে সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
পটভূমি অংশে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, তা দীর্ঘ ৫৩ বছরেও পূর্ণ বাস্তবায়ন হয়নি।
আরও পড়ুন- যে ৩ কারণে রাজনীতিতে আসছেন না ড. ইউনূস
আরও পড়ুন- অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে
খসড়ায় আরও বলা হয়েছে, গত দেড় দশকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধন, নিবর্তনমূলক আইন প্রণয়ন, নির্বাচনব্যবস্থার ধ্বংস, বিচার বিভাগ ও প্রশাসনের দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করেছে।
আয়শা সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এখনই কার্যকর হচ্ছে না নবম পে স্কেল
- শিক্ষাপ্রতিষ্ঠানে রমজান ও ঈদের লম্বা ছুটি শুরু: জানুন বিস্তারিত
- দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ
- আজকের সোনার বাজারদর: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: যে আট উপজেলায় শুরু হচ্ছে
- পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
- সোনার দামে বড় পতন: টানা দুই দফায় কমলো ৫ হাজার টাকার বেশি
- দেশের বাজারে সোনার দাম আরও কমলো
- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু: ক্লাস খুলবে কবে
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিল নতুন সরকার
- ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- রমজানের শুরুতেই কেঁপে উঠলো পুরো দেশ!
- অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া: ফুটবল বিশ্বে নতুন গুঞ্জন
- সাকিব-মাশরাফিকে নিয়ে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
