| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

২৭ মে ঘূর্ণিঝড়ের শঙ্কা, উপকূলজুড়ে সতর্কতা জারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৩ ২১:৩৯:৩১
২৭ মে ঘূর্ণিঝড়ের শঙ্কা, উপকূলজুড়ে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নতুন লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৭ মে এই লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় "শক্তি"-তে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য এই আগমন সামনে রেখে উপকূলজুড়ে জারি করা হয়েছে সতর্কতা।

আবহাওয়াবিদদের মতে, মে মাসের মাঝামাঝি সময় বঙ্গোপসাগরের তাপমাত্রা বাড়ার কারণে প্রতিবছর এই সময় ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ে। এবছরও সেই ধারাবাহিকতায় ২৭ তারিখে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যা নিম্নচাপে রূপান্তরের পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

যদি এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার নাম হবে “শক্তি”, যা শ্রীলঙ্কার প্রস্তাবনায় তালিকাভুক্ত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে এবং উপকূলে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

সমুদ্রের ওপর ভারী বজ্রমেঘের ঘনত্ব বাড়ছে এবং আকাশে থেমে থেমে বিদ্যুৎ চমক ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতোমধ্যে উপকূলের মানুষজন আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। বিশেষ করে মৎস্যজীবীরা সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকায় মাছ ধরার কার্যক্রম সীমিত করছেন।

গত কদিনের বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনে আবারও তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...