| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সেনানিবাসে ৬২৬ জনের আশ্রয়: কারা ছিলেন সেই তালিকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ২৩:১৬:৩১
সেনানিবাসে ৬২৬ জনের আশ্রয়: কারা ছিলেন সেই তালিকায়

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৬২৬ জন নাগরিক প্রাণনাশের আশঙ্কায় আশ্রয় নিয়েছিলেন দেশের বিভিন্ন সেনানিবাসে। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর প্রকাশিত তালিকা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের মধ্যে ছিলেন—

* ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব

* ৫ জন বিচারক

* ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা

* ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য

* পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা ও বিবিধ পেশার ১২ জন

* ৫১ জন পরিবার-পরিজন (স্ত্রী ও সন্তানসহ)

সব মিলিয়ে মোট ৬২৬ জনকে সেনানিবাসগুলোতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়।

এর আগে, ১৮ আগস্ট আইএসপিআর জানায়, রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতির সময় প্রাণনাশের আশঙ্কায় অনেকেই নিরাপত্তার জন্য সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে সেনাবাহিনী এসব ব্যক্তিদের নিরাপত্তা দেয়।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ বা মামলা ছিল, এমন ৪ জনকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে মাত্র ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন।

সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ তালিকা আইএসপিআরের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পূণাঙ্গতালিকা দেখুন নিচে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...