| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আমিরাতের কাছে সিরিজ হার, দায় নিলেন লিটন ব্যাটারদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ১০:৪৭:৫২
আমিরাতের কাছে সিরিজ হার, দায় নিলেন লিটন ব্যাটারদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই প্রথম আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারল জাতীয় দল। বুধবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৭ উইকেটে হেরে যায়, ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক আমিরাত।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটাররা ছন্দে ছিলেন না। বড় রান গড়তে ব্যর্থ হয় পুরো ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ১৬২ রান, যা পরে আমিরাত অনায়াসেই টপকে যায়।

ম্যাচ শেষে হতাশ লিটন বলেন, “অবশ্যই আমরা আজ ভালো খেলতে পারিনি। আপনি যখন এখানে খেলতে আসবেন, তখন জয়ের প্রত্যাশাই করবেন। কিন্তু ক্রিকেটে এসবই ঘটে—প্রতিপক্ষ যদি ভালো খেলে, তাদের কৃতিত্ব দিতেই হয়।”

লিটনের মতে, ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল ব্যাটিং ব্যর্থতা। তিনি বলেন, “ব্যাটিংয়ে কিছু ভুল হয়েছে আমাদের। উইকেট ও কন্ডিশন অনুযায়ী আরও ভালো রান করতে হতো। শিশিরও পরে কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।”

তবে সিরিজে কিছু ইতিবাচক দিকও দেখছেন লিটন। “পারভেজ ইমন ও তানজিদ তামিম বেশ ভালো করেছে। কয়েকটি ম্যাচে জাকের আলী ও হৃদয়ও রান পেয়েছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শেখার আছে, সেসব মাঠে প্রয়োগ করতে হবে,”—বলেন তিনি।

অন্যদিকে, আমিরাত দলের প্রশংসা করতেও ভুল করেননি লিটন। “তারা আজ সত্যিই ভালো খেলেছে। শুরুতেই চাপ তৈরি করেছিল তাদের বোলাররা। ব্যাটিংয়ে শিশির কিছুটা সহায়তা করলেও, তারা যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে, সেটি প্রশংসার দাবিদার।”

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...