| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭ মাস ধরে আটক রেখে ধর্ষণ, নোবেলের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১৭:৩৯:৩৮
৭ মাস ধরে আটক রেখে ধর্ষণ, নোবেলের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ইডেন কলেজের এক ছাত্রীর ওপর ভয়াবহ নির্যাতন, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে।

ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, গত নভেম্বরে ছাত্রীটিকে বিয়ের প্রলোভনে গুলশানে ডেকে নেন নোবেল। পরে ডেমরার একটি বাসায় সাত মাস ধরে তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

এ সময় নোবেল ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেল করছিলেন বলেও জানান ওসি। বিষয়টি জানাজানি হয় একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে, যেখানে দেখা যায়—নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নিচ্ছেন।

ভিডিও দেখে ছাত্রীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে ৯৯৯-এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে। এরপর রাত ২টার দিকে প্রযুক্তির সহায়তায় ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নোবেল সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...