| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তি, মে’র শেষেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১১:৩৭:৫৮
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তি, মে’র শেষেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ। চলতি মে মাসের শেষ সপ্তাহে সৃষ্টি হতে যাওয়া একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে—আর তারই নাম হবে ‘শক্তি’। এটি হতে যাচ্ছে ২০২৫ সালের প্রথম ঘূর্ণিঝড়।

আবহাওয়া সংক্রান্ত বেসরকারি ওয়েবসাইট weather.com জানিয়েছে, ২৩ মে থেকে ২৮ মে’র মধ্যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য আঘাতের স্থান ভারতের উড়িশা উপকূল এবং মায়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো অঞ্চল। এতে বাংলাদেশও পুরোপুরি নিরাপদ নয়—খুলনা ও চট্টগ্রাম উপকূলে পড়তে পারে সরাসরি প্রভাব।

ঘূর্ণিঝড় শক্তি যদি পূর্ণরূপে তৈরি হয়, তবে সেটি বঙ্গোপসাগরের এই মৌসুমের প্রথম বড় দুর্যোগ হবে। আবহাওয়া দপ্তর এখনই নিশ্চিত কিছু না বললেও উপকূলীয় মানুষেরা আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে।

আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, “মে মাসের শেষ দিকে সাগরে একটি ‘ডিস্টার্বেন্স’ তৈরি হতে পারে। সেটি নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে নজরদারিতে রাখা হচ্ছে।”

এদিকে আবহাওয়ার হালচাল বলছে, দেশে বড় ধরনের তাপপ্রবাহ নেই। তবে মঙ্গলবার থেকে উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ঢাকায় চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি, তবে দেশের উত্তরাঞ্চলে কালো মেঘের ছায়া ইতোমধ্যেই দেখা যাচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...