| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

১০ ফেব্রুয়ারি ছুটি নিয়ে নতুন নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৫ ২০:৪১:৫২
১০ ফেব্রুয়ারি ছুটি নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব কারখানা এই ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে একদিন বাড়তি কাজ করিয়ে এই ছুটি পুষিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোশাক খাতের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র আবেদনের প্রেক্ষিতে সরকার এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, শিল্পাঞ্চলের শ্রমিকরা যেন ভোট দিতে পারেন, সেজন্য ১০ ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়েছে। তবে কারখানার উৎপাদন সচল রাখার স্বার্থে মালিকপক্ষ চাইলে পরবর্তীতে যেকোনো দিন কাজ করিয়ে এই ছুটির সমন্বয় (এডজাস্ট) করতে পারবেন।

মূলত নির্বাচনের দিন শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করা এবং একই সঙ্গে শিল্প খাতের উৎপাদন যেন ব্যাহত না হয়, সেই ভারসাম্য রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...