কারাগারে সাবেক মন্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিস্তারিত
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
গ্রেফতার ও কারাবাস
২০২৪ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। প্রথমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে রাখা হলেও পরদিন ১৭ আগস্ট উন্নত চিকিৎসার সুবিধার্থে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি মোট ৩টি মামলায় কারাগারে বন্দি ছিলেন।
রাজনৈতিক জীবন
রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন।
সিদ্দিকা/
