ঘরে বসেই এক ক্লিকে দেখুন ভোটকেন্দ্র ও ভোটার নম্বর
ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার ৪টি সহজ উপায়: ঘরে বসেই জানুন আপনার তথ্য
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটারদের সুবিধার্থে এবং ভোটপ্রদান প্রক্রিয়া সহজ করতে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি ভিন্ন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
ভোটাররা নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে সহজেই তাদের তথ্য সংগ্রহ করতে পারবেন:
১. স্মার্ট অ্যাপের মাধ্যমে (Smart Election Management BD)
স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে যান। এরপর আপনার এনআইডি (NID) নম্বর ও জন্ম তারিখ দিলেই ভোটকেন্দ্রের নাম, ঠিকানা ও ভোটার ক্রমিক নম্বর চলে আসবে।
২. হটলাইন ১০৫-এ কল করে
যেকোনো মোবাইল থেকে সরাসরি ১০৫ নম্বরে কল করে আপনি আপনার তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করুন। তথ্য দেওয়ার জন্য আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ সাথে রাখুন। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
৩. এসএমএস (SMS) পদ্ধতি
ইন্টারনেট বা স্মার্টফোন না থাকলেও সাধারণ মোবাইলে মেসেজের মাধ্যমে তথ্য জানা সম্ভব। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: PC <স্পেস> আপনার এনআইডি নম্বর এবং পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) ভিজিট করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করুন। এখানে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলে আপনার কেন্দ্রের বিস্তারিত তথ্য পাবেন। এছাড়া এই ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান দেখার সুবিধাও রয়েছে।
নির্বাচন কমিশন ভোটারদের অনুরোধ জানিয়েছে যেন তারা ভোটের আগেই এই পদ্ধতিতে নিজেদের কেন্দ্র নিশ্চিত করে নেন, যাতে নির্বাচনের দিন কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
