রাষ্ট্রপতির কাছে পে-স্কেলের প্রতিবেদন জমা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করেছে সংশ্লিষ্ট পে-কমিশন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান এস এম এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন। সাক্ষাৎকালে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে বেতন-ভাতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি প্রতিবেদনটি গ্রহণ করেন এবং বিচার বিভাগের স্বাধীনতা ও কর্মকর্তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
