বয়কটের ডাকের পর দিল্লি ক্যাপিটালসের ‘নীরবতা’, আড়ালে মুস্তাফিজ!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেন কৌশলী নীরবতা বজায় রেখেছে দিল্লি ক্যাপিটালস। দলে অন্তর্ভুক্তি সত্ত্বেও, গত ২৪ ঘণ্টায় দলটির ফেসবুক পেজে ৩০টির বেশি পোস্ট হলেও কোথাও দেখা যায়নি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে।
আইপিএলে সাধারণত বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে পোস্ট মানেই সোশ্যাল মিডিয়ায় উচ্চমাত্রার রিচ। কিন্তু এবার ব্যতিক্রম। কারণ, মুস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পরই ভারতীয় দর্শকদের একাংশ দিল্লির ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। সেই ট্রেন্ড ছড়িয়েছিল টুইটারসহ বিভিন্ন মাধ্যমে।
সম্ভবত সেই সমালোচনার চাপ এড়াতেই দিল্লি দলীয় সোশ্যাল মিডিয়া থেকে মুস্তাফিজকে আড়াল করছে। মাঠে নামার দিনও তার জন্য ছিল না কোনো আনুষ্ঠানিক স্বাগত বার্তা। এমনকি ম্যাচ চলাকালীনও পারফরম্যান্সের পর প্রশংসার বদলে চোখে পড়েছে কৌশলী নিরবতা।
আইপিএলের ওয়েবসাইটে যেখানে প্রতিটি খেলোয়াড়ের ছবি ও আলাদা গ্যালারি থাকে, সেখানে মুস্তাফিজ যেন ‘অদৃশ্য’। একটি ছবিতে দেখা গেলেও তিনি ঝাপসা হয়ে রয়েছেন অন্য এক ক্রিকেটারের পেছনে।
১৪ মে, দিল্লি ক্যাপিটালস ঘোষণা দেয় অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগ্রাফটের বদলে মুস্তাফিজকে দলে নেয়া হয়েছে। কারণ জ্যাক ভারতে ফিরতে রাজি হননি। বিসিসিআই’র নিয়ম মেনেই মুস্তাফিজ দলে যুক্ত হন, তবে সিদ্ধান্তটি ভালোভাবে নেয়নি ভারতীয় ফ্যানদের বড় একটি অংশ।
এদিকে, বাংলাদেশের সমর্থকদের মধ্যে দেখা গেছে উল্টো চিত্র। মুস্তাফিজকে আইপিএলে ফেরত পেয়ে তারা উচ্ছ্বসিত। মাত্র দুই ম্যাচ খেলার অনুমতি চাওয়ার পর বিসিবি দিয়েছে তিন ম্যাচের ছাড়পত্র। তার নাম ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় বেড়ে যায় রিয়্যাকশন, কমেন্ট ও শেয়ারের জোয়ার।
৬ কোটি রুপিতে দলে জায়গা পাওয়া মুস্তাফিজ আরব আমিরাতের বিপক্ষে খেলে পরদিনই দিল্লিতে এসে মাঠে নামেন। যদিও বল হাতে আহামরি কিছু করতে পারেননি, কিন্তু দলের অন্য বোলারদের চেয়ে অনেকটাই মিতব্যয়ী ছিলেন রান দেওয়ায়।
দিল্লির সামনে এখনো দুটি ম্যাচ বাকি। মুস্তাফিজ যদি সেখানে নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে হয়তো ভারতীয় দর্শকদের মন জয় করার পাশাপাশি জায়গা করে নিতে পারবেন দিল্লির অফিশিয়াল পেজেও।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
