| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে কী ভয়াবহ গুনাহ হতে পারে

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১৬:৩৩:৪১
সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে কী ভয়াবহ গুনাহ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে প্রশ্ন হলো, যদি কারও সামর্থ্য থাকে, তারপরও সে কোরবানি না করে, তাহলে কি সেটা গুনাহ হবে?

কোরবানি কি জরুরি, না ঐচ্ছিক?

ওলামায়ে কেরামের মধ্যে এই বিষয়ে দুটি প্রসিদ্ধ মত রয়েছে।

প্রথম মত: কোরবানি ওয়াজিবঅনেক আলেমের মতে, যাদের নেসাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ যাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব।এদের মধ্যে ইমাম আবু হানিফা (রহ.) অন্যতম।একটি হাদিসে বলা হয়েছে,“যার কোরবানির সামর্থ্য আছে, কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।”এই হাদিসের ওপর ভিত্তি করেই আলেমরা বলেন, এটা ওয়াজিব এবং তা না করলে গুনাহ হবে।

দ্বিতীয় মত: কোরবানি সুন্নাতে মুয়াক্কাদাআরেক দল ওলামা বলেন, কোরবানি ফরজ বা ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুয়াক্কাদা।অর্থাৎ এটি এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নত, যা রাসুল (সা.) নিয়মিত করতেন এবং সাহাবারাও গুরুত্ব দিতেন।তবে কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সেটা মাকরুহ বা অপছন্দনীয়।

যেহেতু অনেক আলেম কোরবানিকে ওয়াজিব মনে করেন, তাই সতর্কতার জন্য এটাকে ওয়াজিব ধরে নিয়ে পালন করাই শ্রেয়।

কোরবানির সময়সীমা

বেশিরভাগ ওলামার মতে, কোরবানি করা যায় ঈদের দিন (১০ জিলহজ) এবং পরবর্তী দুই দিন—১১ ও ১২ জিলহজ পর্যন্ত।অন্য একদল আলেম বলেন, ঈদের দিন সহ মোট চারদিন—১০, ১১, ১২ এবং ১৩ জিলহজ পর্যন্ত কোরবানি করা যায়।

সবচেয়ে উত্তম সময় হলো ঈদের নামাজের পরপরই কোরবানি করা। নবী (সা.) সাধারণত তখনই কোরবানি করতেন।

রাতে কোরবানি করা যাবে কি?

ওলামায়ে কেরামের মতে, রাতের বেলায় কোরবানি করা মাকরুহ।এর কারণ হলো, অন্ধকারে জবাইয়ের নির্ধারিত রগগুলো সঠিকভাবে কাটতে না পারে।তবে পর্যাপ্ত আলো থাকলে এবং ভুল হওয়ার আশঙ্কা না থাকলে রাতেও কোরবানি করা জায়েজ।

কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়?

বড় পশুর মধ্যে রয়েছে: গরু, উট, মহিষ

ছোট পশুর মধ্যে: ছাগল, ভেড়া, দুম্বা

মহিষ নিয়ে মতভেদ থাকলেও বেশিরভাগ আলেম একে গরুর অন্তর্ভুক্ত মনে করেন।তবে হাঁস-মুরগি, হরিণ কিংবা গৃহপালিত নয় এমন কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...