| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টানা দুই দিনে দুই ম্যাচ! আইপিএলের একাদশে মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ২০:০৭:৫১
টানা দুই দিনে দুই ম্যাচ! আইপিএলের একাদশে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের হয়ে মাঠে নেমে রাত পেরোতেই আইপিএলের মঞ্চে! এমনই ব্যস্ত সূচি পেরিয়ে আজ রোববার দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেছেন ‘কাটার মাস্টার’। এরপরই বিমানে চড়ে পাড়ি দেন ভারতে। বিশ্রাম নেওয়ার সুযোগ না পেলেও আজই নামছেন আইপিএলের মাঠে।

দিল্লির হোম গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট। দিল্লির একাদশে মুস্তাফিজ জায়গা পেয়েছেন মিচেল স্টার্কের বদলি হিসেবে।

তবে আজকের ম্যাচে তাকে একাদশে রাখা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। টানা ম্যাচ খেলা ও যাত্রার ধকল নিয়ে শঙ্কা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস যাচাই করে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলটি তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। মুস্তাফিজ ছাড়াও রয়েছেন এনরিখ নর্কিয়া ও খলিল আহমেদ।

উল্লেখ্য, চলতি আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ১৪ মে তাকে অন্তর্ভুক্তির ঘোষণা দেয় franchise টি। বিসিবি তাকে ৭ দিনের জন্য এনওসি দিয়েছে—১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত। এই সময়ে দিল্লির রয়েছে তিনটি ম্যাচ, আর প্রতিটিতেই দেখা যেতে পারে ‘দ্য ফিজ’কে।

রুপা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...