| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনে ভারতীয় কৌশল, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ১৯:৩৮:১৩
রাখাইনে ভারতীয় কৌশল, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সংঘাতপূ্র্ণ রাজ্য রাখাইন ঘিরে এবার নতুন করে তৎপর ভারত। সমুদ্র ও সড়কপথে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করতে কলকাতা থেকে রাখাইনের সিত্তে বন্দর পর্যন্ত বিকল্প পথ নির্মাণে তড়িঘড়ি রূপরেখা তৈরি করেছে নয়াদিল্লি। আর এই কৌশলেই বাংলাদেশে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।

ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানায়, ১৬৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের জাতীয় সড়ক তৈরি হবে শিলং থেকে শিলচর পর্যন্ত, যার একটি শাখা পৌঁছাবে মিয়ানমার সীমান্তঘেঁষা পাঁচটি গ্রামে। এরপর সমুদ্রপথে কলকাতা থেকে সিত্তে, সেখান থেকে কালাদান নদী হয়ে জলপথে পালেটোয়া এবং সড়ক পথে মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে।

এদিকে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্ব ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এখন কৌশলগতভাবে উপেক্ষিত হয়ে পড়ছে ভারতের কাছে। অথচ আগে নানান ইস্যুতে ভারত-নির্ভর বাংলাদেশ হঠাৎই একঘরে হয়ে যাচ্ছে।

বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরে গিয়ে বলেছিলেন, “উত্তর-পূর্ব ভারত স্থলবেষ্টিত, আর বাংলাদেশই তাদের একমাত্র সমুদ্রপথের অভিভাবক।” ওই মন্তব্যের পরই যুদ্ধকালীন গতিতে ভারতের এই বিকল্প পথ প্রকল্প সামনে আসে।

তবে বাস্তবতায় প্রশ্ন থেকেই যাচ্ছে—বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইন কি আদৌ ভারতের এই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেবে? কারণ ৮০ শতাংশ রাখাইন এখন জান্তা সরকারের হাতে নেই।

বিশ্লেষকদের মতে, এই প্রকল্প যদি বাস্তবায়ন হয়, তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন ভৌগোলিক ভারসাম্য তৈরি হতে পারে, যেখানে বাংলাদেশ একপ্রকার কোণঠাসা হয়ে পড়বে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...