| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টি আজ, লিটনের নেতৃত্বে কেমন একাদশ নামছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৭ ১৮:০৯:০৮
প্রথম টি-টোয়েন্টি আজ, লিটনের নেতৃত্বে কেমন একাদশ নামছে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ শনিবার (১৭ মে) রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন লিটন দাস।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দিয়ে তিন ম্যাচের সিরিজের সূচনা হবে। আর এই ম্যাচেই দেখা যেতে পারে একটি নতুন ও পরীক্ষামূলক একাদশ।

ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিদ তামিমকে। আগের কয়েকটি ম্যাচে এই জুটি ভালো শুরু এনে দিয়েছিল। যদিও লিটন নিজেও একজন অভিজ্ঞ ওপেনার, দলের প্রয়োজনে তাকে তিন নম্বরে দেখা যেতে পারে।

তাওহীদ হৃদয়কে ঘিরেই গড়া হচ্ছে মিডল অর্ডার। সাকিব-মুশফিকদের অনুপস্থিতিতে তার কাঁধে থাকবে বড় দায়িত্ব।উইকেটরক্ষক হিসেবে খেলতে পারেন জাকের আলী অনিক। লিটন কিপিং না করলে গ্লাভস উঠবে জাকেরের হাতে। ফিনিশার হিসেবে খেলতে পারেন শামম পাটোয়ারি এবং সহ-অধিনায়ক শেখ মেহেদী।

স্পিন বিভাগে থাকবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী। লেগ স্পিনে রিশাদ করতে চান বাজিমাত।পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকতে পারেন নাহিদ রানা। আরেক পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম সাকিব অথবা হাসান মাহমুদকে।

সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম সাকিব / হাসান মাহমুদ

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...