| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আরো একটি ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৬ ২২:৩৩:২২
আরো একটি ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে আবারও দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের—বাংলাদেশ ও ভারত। আগামী ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ।

দুই সেমিফাইনালেই জয় তুলে নিয়েছে ফাইনালিস্টরা। দিনের প্রথম সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে নেপালকে হারায় বাংলাদেশ। আর রাতে মালদ্বীপকে একপেশে ম্যাচে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ভারত।

অরুণাচলের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই প্রভাব বিস্তার করে ভারত। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ খেলায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি—বরং হজম করে আরও একটি গোল। বৃষ্টিভেজা মাঠে ম্যাচের কিছু সময় খেলা চললেও ভারতের দাপট কমেনি।

বাংলাদেশ-নেপাল ম্যাচ ছিল টানটান উত্তেজনার। জয় নিশ্চিত করে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,“আমরা নেপাল-ভারত ম্যাচ বিশ্লেষণ করে মাঠে পরিকল্পনা সাজিয়েছিলাম। ছেলেরা মাঠে সেটি সফলভাবে বাস্তবায়ন করেছে।”

দুই দিনের ব্যবধানে দুই ম্যাচ খেলার পর চার দিনের বিশ্রাম যে দলকে বাড়তি শক্তি দিয়েছে, সেটিও উল্লেখ করেন কোচ,“৯ ও ১১ মে আমরা টানা দুটি ম্যাচ খেলেছি। এটা আমাদের জন্য কঠিন ছিল। তবে সেমিফাইনালের আগে চার দিন বিরতি পেয়ে অনেকটা ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে।”

ফাইনালে ভারতের মুখোমুখি হওয়াটাই ছিল প্রত্যাশিত—এমনটাও বলেন ছোটন।“ভারত সাফে বরাবরই শক্ত প্রতিপক্ষ। আমরা জানতাম তাদের সঙ্গে ফাইনালে লড়াই হতে পারে। অরুণাচলের ফুটবলপ্রেমীরা দারুণ এক ফাইনাল উপভোগ করবেন বলে আশা করছি।”

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...