| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওপেনিংয়ে চমক; প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৬ ২১:০৩:৩৪
ওপেনিংয়ে চমক; প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নামছেন লিটন দাস। শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ, আর সেই ম্যাচেই দেখা যেতে পারে টাইগারদের নতুন এক একাদশ।

সবচেয়ে বড় প্রশ্ন—ওপেনিংয়ে কাদের দেখা যাবে? সম্ভাব্য জুটি হিসেবে এগিয়ে রয়েছেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। আগের ম্যাচগুলোতে এই জুটি বেশ কয়েকবার উজ্জ্বল শুরু এনে দিয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন অধিনায়ক লিটন দাস।

তবে লিটন নিজেও তো ওপেনার। কিন্তু দলের প্রয়োজনেই হয়তো তাকে নামতে হবে তিন নম্বরে। মিডল অর্ডারে এখন বড় দায়িত্ব তরুণ তাওহীদ হৃদয়ের। সাকিব-মুশফিকদের বিদায়ের পর এই পজিশনে তাকেই গড়ে তুলতে চায় টিম ম্যানেজমেন্ট।

উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের ব্যাটিং অর্ডারে উন্নতি হতে পারে। লিটন যদি কিপিং ছেড়ে দেন, তাহলে গ্লাভস উঠতে পারে জাকেরের হাতে। দ্রুত রান তোলার দায়িত্ব থাকবে তার উপর। ফিনিশিং দায়িত্বে থাকবেন শামম পাটোয়ারি। তার সঙ্গী হবেন সহ-অধিনায়ক শেখ মেহেদী, যিনি স্পিনে ও ব্যাটিংয়ে দুই দিকেই অবদান রাখতে প্রস্তুত।

লেগ স্পিনে বাজিমাত করতে চান রিশাদ হোসেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মারকুটে ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তার।

পেস আক্রমণে সবচেয়ে বড় চমক মুস্তাফিজুর রহমান। আইপিএলের আগে এই সিরিজ খেলেই উড়াল দেবেন তিনি। সঙ্গে থাকতে পারেন তরুণ গতি তারকা নাহিদ রানা। আরেক পেসার হিসেবে জায়গা পেতে পারেন তানজিম সাকিব অথবা হাসান মাহমুদ—দুজনেরই দারুণ ফর্ম।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...