| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল-কলেজ শিক্ষকদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ২২:১৮:৪৫
স্কুল-কলেজ শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে বেতন-ভাতা সংক্রান্ত খবরে। এপ্রিল মাসের বেতন এখনো পরিশোধ না হলেও, ঈদুল আজহার আগে মে মাসের বেতন এবং উৎসব ভাতা নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এখনো এপ্রিল মাসের বেতনের প্রস্তাব পাঠায়নি শিক্ষা মন্ত্রণালয়ে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বেতন দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও মাউশির ইএমআইএস সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগেই মে মাসের বেতন ও উৎসব ভাতা দেওয়া হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মতে, উৎসব ভাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন ঈদের আগে হওয়া কঠিন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান জানান, "এপ্রিল মাসের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহেই পাঠানো হতে পারে। আগামী সপ্তাহে বেতন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের বেতন ঈদের আগে হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।"

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বেতন প্রস্তাব পাঠানোর পর সেটি ইএমআইএস সেলে সারসংক্ষেপ তৈরি হয়, পরে সেটি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে চিফ অ্যাকাউন্টস অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়—যার পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তিনি বলেন, "যদি মে মাসের অর্ধেক পেরিয়ে যায়, তবে মে মাসের বেতনও হয়তো জুনে গিয়ে ঠেকবে।"

চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৭ বা ৮ জুন। আর শেষ কর্মদিবস হতে পারে ৫ জুন। তাই অনেকেই মনে করছেন, এ সময়ের মধ্যে মে মাসের বেতন পৌঁছানো সম্ভব হবে না। তবে উৎসব ভাতা ঈদের আগেই দেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, পূর্বে বেসরকারি শিক্ষকদের বেতন তোলার প্রক্রিয়া ছিল 'অ্যানালগ', যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর। তবে বর্তমানে ইএফটি পদ্ধতিতে ধাপে ধাপে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ধাপে লাখ লাখ শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন। তবে এখনো অনেকেই এপ্রিল মাসের বেতন পাননি।

সংশ্লিষ্টদের আশা, প্রক্রিয়া দ্রুত এগোলে অন্তত ঈদের আগে উৎসব ভাতা হাতে পাবেন শিক্ষকরা—যা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...