বজ্রপাতের আশঙ্কা: কয়েকটি জেলায় সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর ২টার মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতির দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে সতর্কতা জারি করেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রধ্বনির শেষ শব্দ শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নিরাপদে থাকতে আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়মিতভাবে পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
রানা/
