| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে দল পেলেও এনওসি অনিশ্চয়তা মুস্তাফিজের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৪ ২০:২৩:২৭
আইপিএলে দল পেলেও এনওসি অনিশ্চয়তা মুস্তাফিজের

নিজস্ব প্রতিবেদক: শেষমুহূর্তে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেলেও এখনো নিশ্চিত নয় মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা। কারণ, এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাননি এই বাঁহাতি পেসার।

এর আগে দিল্লির হয়ে ২০২১ ও ২০২২ আসরেও খেলেছিলেন মুস্তাফিজ। তবে এবারের সুযোগ এসেছে শেষপর্বে, যখন দলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ছিটকে পড়েছেন। তাঁর জায়গায় মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস।

তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মুস্তাফিজ এখনো এনওসির জন্য কোনো আবেদন করেননি। বিষয়টি নিয়ে বিসিবি 'অবগত নয়' বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস। তিনি বলেন,"এখনো কিছু জানা নেই। যদি ছাড়পত্রের আবেদন আসে, তখন বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।"

তবে সমস্যা অন্য জায়গায়। মে মাসেই বাংলাদেশ দলের রয়েছে ব্যস্ত সূচি। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, এরপর সম্ভাব্য পাকিস্তান সফর। আজই দুবাই রওনা হওয়ার কথা জাতীয় দলের, এবং সেই দলের সঙ্গেই আছেন মুস্তাফিজ।

শারজাহতে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে পারে লিটন দাসের নেতৃত্বাধীন দল। যদিও সফরের পূর্ণ সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দেশের সিরিজ রেখে মোস্তাফিজ কি আইপিএল খেলতে যাবেন? এমন পরিস্থিতিতে বিসিবি কি তাকে ছাড়পত্র দেবে? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সাময়িক স্থগিত হওয়া এই টুর্নামেন্ট আবার মাঠে গড়াতে যাচ্ছে। আর ১৮ মে দিল্লির হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের—যদি এনওসি মিলে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...