| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ৬ কোটিতে আইপিএলে দল পেল মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৪ ১৯:৪৬:০০
অবশেষে ৬ কোটিতে আইপিএলে দল পেল মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: শেষপর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের শেষ পর্ব শুরুর আগে তাঁকে ৬ কোটি রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

দলের অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ছিটকে যাওয়ায় তাঁর বদলে অন্তর্ভুক্ত করা হয়েছে মোস্তাফিজকে। মেগা নিলামে উপেক্ষিত থাকলেও শেষ মুহূর্তে ভাগ্য খুলে যায় বাঁহাতি এই পেসারের।

আইপিএল কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে মোস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এবার তিন গুণ বেশি দামে দলে জায়গা পেলেন তিনি, যেখানে তাঁর নিলামের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

এখন পর্যন্ত আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এই দাম অনুযায়ী তিনি বাংলাদেশের ইতিহাসে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হয়ে উঠেছেন। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা তখন ছিল প্রায় চার কোটি টাকার সমান।

বর্তমানে দিল্লি ক্যাপিটালস ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে। প্লে অফে জায়গা করে নিতে হলে বাকি তিন ম্যাচে ভালো খেলতে হবে—প্রতিপক্ষ গুজরাট, মুম্বাই ও পাঞ্জাব।

দিল্লির পরবর্তী ম্যাচ ১৮ মে রাত ৮টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে। সেখানেই মাঠে নামতে পারেন মোস্তাফিজ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...