| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাবার হত্যায় নতুন মোড় অভিযোগ মেয়ের দিকেই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১২ ০৭:১৯:১৩
বাবার হত্যায় নতুন মোড় অভিযোগ মেয়ের দিকেই

নিজস্ব প্রতিবেদক: ‘ধর্ষণের শাস্তি মৃত্যুই হয়, এটা ভুলে গেছিলি?’ — ফেসবুকে এমন হিরোইক পোস্ট দিয়ে বাবাকে খুন করার পর নায়িকা হয়ে উঠেছিলেন জান্নাতুল জাহান শিফা। কিন্তু তদন্তে গল্পটা ঘুরে গেছে সম্পূর্ণ অন্যদিকে। পুলিশ বলছে, বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আড়ালে রেখে নিজেই মাদকাসক্ত জীবনযাপন ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিলেন শিফা। বাধা দিতে গেলে নির্মমভাবে খুন করেন নিজের বাবাকে!

ঘটনাটি ঘটেছে সাভারে। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কোভিদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শিফা ও তার রুমমেট দুই মেয়ে মাদকাসক্ত এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রমাণ মিলেছে। এমনকি তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগও রয়েছে। এসব কাজে বাধা দেওয়াতেই বাবাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শিফা।

তদন্তে জানা যায়, গত ৭ মে রাতে বাবাকে ঘুমের ওষুধ মেশানো ভাত খাওয়ান শিফা। এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তাকে। ৮ মে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

তবে শিফার অভিযোগ—২০১৯ সাল থেকে বাবা আব্দুস সাত্তার তাকে একাধিকবার ধর্ষণ করেন, যার সর্বশেষ মামলা হয় ২০২৩ সালে নাটোরে। নিহত আব্দুস সাত্তারের তৃতীয় স্ত্রীর মেয়ে শিফা পাঁচ বছর বয়সে মাকে হারান।

সব মিলিয়ে এই হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা ও নানা প্রশ্ন। ধর্ষণের অভিযোগ নাকি পরিকল্পিত খুনের পর নাটক সাজানো—তা স্পষ্ট হবে পুলিশের পরবর্তী তদন্তেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...