| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আলোচিত সেই বাবা-মেয়েকে নিয়ে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১১ ১১:৫৫:২১
আলোচিত সেই বাবা-মেয়েকে নিয়ে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: আব্দুস সাত্তারের মেয়ে জান্নাত জাহান শেফার মৃত্যুকে কেন্দ্র করে চলছে ব্যাপক চাঞ্চল্য। এবার এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী, ভবনের কেয়ারটেকার যা বললেন, তা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে।

কেয়ারটেকার জানান, “রাত প্রায় ৪টা বাজে, হঠাৎ সাবলেট ভাড়াটে ফোন করে বলে দরজা খুলছে না, মেয়েটি বলছে—পুলিশ আসার আগে খুলবে না। আমি ওপরে গিয়ে দেখলাম দরজায় লক। বললাম, কী হয়েছে? ওরা জানায়, পুলিশ আসবে, দরজা তখনই খোলা হবে। আমি আর কিছু না বলে নিচে নেমে আসি।”

এর কিছুক্ষণ পর পুলিশ এসে দরজা খুলে ফেলে এবং তিনজনকে আটক করে নিয়ে যায়—শেফা, তার দুই সঙ্গিনীসহ। এরপর থেকে ওই ফ্ল্যাটে আর কাউকে দেখা যায়নি বলে জানান কেয়ারটেকার। পরদিন প্রশাসন এসে ফ্ল্যাটে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়।

ঘটনার তদন্তে জানা গেছে, ২০১৯ সালে আব্দুস সাত্তার এক নারীকে বিয়ে করেন, যার ঘরে আগে থেকেই ছিলেন শেফা। স্ত্রীর মৃত্যুর পর শেফা অভিযোগ করেন, তার বাবাই তাকে ধর্ষণ করেছেন। ২০২২ সালে নাটোরে একটি ধর্ষণ মামলাও দায়ের করেন তিনি।

এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা চলে দুই পক্ষের মধ্যে। বাবার দায়ের করা চুরির মামলার জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা পুলিশের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদালতে আব্দুস সাত্তার দায় স্বীকার করেছেন বলেও জানা গেছে।

এই চাঞ্চল্যকর ঘটনার পুরো তদন্তে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...