| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশে এসে যা বললেন তামিম ইকবাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ২৩:০৬:৪৩
বিএনপির সমাবেশে এসে যা বললেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বিএনপির সমাবেশে হাজির হয়ে দেশের ক্রিকেট নিয়ে এক আবেগঘন বক্তব্য রাখলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, “জাতীয় দলে সুযোগ না পেলে দায় অন্যের ঘাড়ে না দিয়ে আগে নিজেকে প্রশ্ন করা উচিত—আমার ভুল কোথায় ছিল?”

তিনি স্পষ্ট বলেন, একজন ক্রীড়াবিদের উচিত নিজের ঘাটতি খুঁজে বের করে সেটার উন্নতি করা। তার মতে, যদি সত্যিকারের উন্নতি চাই, তাহলে আমাদের নিজেকে আগে জিজ্ঞেস করতে হবে—কেন চট্টগ্রামের মত বিশাল শহর থেকে এখন আর জাতীয় দলে আগের মতো খেলোয়াড় আসছে না?

তামিম আরও বলেন, “একসময় চট্টগ্রাম থেকে ছয়-সাতজন খেলোয়াড় জাতীয় দলে থাকত। কিন্তু গত ১০–১৫ বছরে এই সংখ্যা অনেক কমে গেছে। এটি আমাদের জন্য বড় চিন্তার বিষয়।”

তামিম চট্টগ্রামের তরুণদের নিয়ে আশাবাদী। তিনি বলেন, “আজকে আমি গর্ব নিয়ে বলতে পারি, চট্টগ্রামের তরুণ সমাজ একটা ছক্কা হাঁকিয়েছে। এ শক্তিকে কাজে লাগাতে হবে।”

তিনি জানান, চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে তিনি ও অন্য সিনিয়ররা কাজ করতে আগ্রহী। যারা সুযোগ পাবেন, তারা যেন চট্টগ্রামের স্বার্থকে অগ্রাধিকার দেন—এমনটাই তার প্রত্যাশা।

তামিম জানান, তিনি অসুস্থতা থেকে সবে সুস্থ হয়ে উঠেছেন, তাই বেশি কিছু বললেন না। তবে ভালোবাসায় সিক্ত হয়ে বলেন, “আমি আপনাদের ভালোবাসা দেখে খুব খুশি। ইনশাআল্লাহ আবার দেখা হবে।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...