| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাড়ি জমাতে চাওয়া তারকাদের গোপন তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ১৮:২৩:৪০
ভারতে পাড়ি জমাতে চাওয়া তারকাদের গোপন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় তিন তারকা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও সোহানা সাবা কলকাতায় স্থায়ী হতে চাচ্ছেন—সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় নাগরিকত্ব পেতে তারা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানা গেছে।

আন্দোলন-পূর্ব সময়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এসব তারকা এক সময় দেশীয় সিনেমা ও টিভিতে নিয়মিত থাকলেও, রাজনৈতিক পরিবর্তনের পর থেকে একে একে অন্তরালে চলে যান। অনেকে আবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমান ভারতের পশ্চিমবঙ্গে।

বিশেষ করে আরিফিন শুভ, যিনি ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন, এখন কলকাতায় ওয়েব সিরিজে কাজ করছেন। এক সাক্ষাৎকারে শুভ নিজেই স্বীকার করেন—তিনি কলকাতায় স্থায়ী হতে চান।

অন্যদিকে, ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েন নুসরাত ফারিয়া। আন্দোলনের সময় তিনি বিতর্কিত ছবি পোস্ট করে আরও নজর কাড়েন। এরপর থেকে দেশের ইন্ডাস্ট্রিতে তেমন কাজ পাননি। কলকাতার নির্মাতাদের প্রশংসা করে তিনি ইঙ্গিত দিয়েছেন, সেখানেই তার ভবিষ্যৎ দেখছেন।

তৃতীয় জন, সোহানা সাবা—আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সদস্য। আন্দোলন পরবর্তী সময়ে তার বিরুদ্ধেও মামলা হয়। বর্তমানে তিনিও কলকাতায় কাজের সুযোগ খুঁজছেন এবং সেখানে স্থায়ী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এই তিন তারকার ভারতমুখী হওয়ার খবরে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন—নাগরিকত্ব বদল কেবল নিরাপত্তা, না কি ক্যারিয়ার রক্ষার কৌশল?

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ ট্য আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ ট্য আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...