| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

আওয়ামী লীগ নিষিদ্ধের পথে! কী বলছে সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ১৭:৪১:০৭
আওয়ামী লীগ নিষিদ্ধের পথে! কী বলছে সরকার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন আওয়ামী লীগকে "সন্ত্রাসী ও স্বৈরাচারী" সংগঠন হিসেবে অভিহিত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উঠে আসার পর এ দাবি আরও জোরালো হয়েছে। সরকার জানিয়েছে, জাতিসংঘের ওই প্রতিবেদনকেও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত থেকে এনসিপি নেতারা মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও একাত্মতা প্রকাশ করেছেন।

সরকার জানিয়েছে, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এরই মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে জনমনে যে ক্ষোভ দেখা দিয়েছে, সে বিষয়ে সরকার অবগত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে।

সোহাগ আহমদে/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...