| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন; গুজবের আসল সত্য জানুন এখনই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ১৮:২৪:০০
হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন; গুজবের আসল সত্য জানুন এখনই

হাসনাত আবদুল্লাহর মৃত্যুর খবর ভুয়া বলে জানিয়েছে রিউমার স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে যাচাই করে দেখা গেছে, এই তথ্যটি ভিত্তিহীন এবং গুজব।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে “নিউজ কনফার্ম: মারা গেছেন হাসনাত আবদুল্লাহ, ভিডিও দেখুন কমেন্টে” — এই ধরনের পোস্ট ভাইরাল হয়।

অনেক পোস্টে ‘amardeesh247’ নামক একটি ব্লগের লিংক উল্লেখ করা হয়। রিউমার স্ক্যানার বাংলাদেশ অনুসন্ধানে জানতে পারে, এটি একটি অবিশ্বস্ত ও অপ্রতিষ্ঠিত সাইট।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী:

* হাসনাত আবদুল্লাহর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য উৎস নেই

* এনসিপির পক্ষ থেকেও এমন কোনো তথ্য দেওয়া হয়নি

* কোনো গণমাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়নি

৪ মে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফেরার সময় চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় তাঁর গাড়িতে হামলা চালায় মোটরসাইকেলযোগে আসা চার-পাঁচজন দুর্বৃত্ত।

এতে তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়।

তবে তিনি গুরুতর আহত বা মৃত্যুবরণ করেছেন—এমন কোনো তথ্য ঘটনার পর কোথাও পাওয়া যায়নি।

জাতীয় নাগরিক পার্টির প্রেস বিজ্ঞপ্তিতেও তাঁর মৃত্যুর কোনো উল্লেখ নেই।

এছাড়া, যদি এমন ঘটনা সত্য হতো, তাহলে দেশের জাতীয় ও মূলধারার সংবাদমাধ্যমগুলোতে তা প্রকাশিত হতো, যা হয়নি।

হাসনাত আবদুল্লাহর মৃত্যুর খবরটি ভিত্তিহীন। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

এ ধরনের তথ্য শেয়ার করার আগে যথাযথভাবে সত্যতা যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...