| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যারা ক্রিকেট বোঝেন না, তাদের ক্রিকেট বোর্ডে জায়গা নেই ; তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৩ ১৬:০৩:২১
যারা ক্রিকেট বোঝেন না, তাদের ক্রিকেট বোর্ডে জায়গা নেই ; তামিম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দল থেকে বিদায়ের পর এবার ক্রিকেট প্রশাসন নিয়ে সরাসরি কথা বললেন তামিম ইকবাল। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এমন ব্যক্তিদেরই জায়গা পাওয়া উচিত, যারা সত্যিকারের ক্রিকেট বোঝেন এবং দেশের ক্রিকেট নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন।

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তামিম।

তিনি বলেন, বোর্ডে কারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ক্রিকেট সম্পর্কে ধারণা কেমন, সেটি দলের পারফরম্যান্সে সরাসরি প্রভাব ফেলে। ক্রিকেটের উন্নয়নের স্বার্থে এমন মানুষদের বোর্ডে আনা উচিত, যাদের বাস্তব অভিজ্ঞতা ও পরিকল্পনা আছে।

তামিম আরও বলেন, বোর্ড নির্বাচনে এমন লোকদেরই বেছে নেওয়া উচিত, যাদের ক্রিকেটের বেসিক ধারণা আছে এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে ইচ্ছা ও স্বপ্ন আছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক কিছু বোর্ড পরিচালকের অযোগ্যতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, যারা নিজের জেলা বা বিভাগেই ক্রিকেটে কোনো উন্নয়ন করতে পারেন না, তাদের ক্রিকেট বোর্ডে আসার প্রয়োজন নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

তামিমের এই বক্তব্য বিসিবির আসন্ন নির্বাচন এবং দেশের ক্রিকেটে সঠিক নেতৃত্ব নির্বাচনের গুরুত্বের ওপর আলোকপাত করে।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...