| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মারা গেছেন চিত্রনায়ক রুবেল, সত্যতা নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ১৭:০৫:০৬
মারা গেছেন চিত্রনায়ক রুবেল, সত্যতা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ফের ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বারবার এমন ভিত্তিহীন গুজবে ক্ষোভ প্রকাশ করেছেন রুবেলের বড় ভাই, কিংবদন্তি অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামে বেশি পরিচিত।

সম্প্রতি কিছু ফেসবুক ফেক আইডি থেকে রুবেলের মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়। বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় কঠোর প্রতিক্রিয়া জানান সোহেল রানা। নিজের ও রুবেলের একটি পুরোনো ছবি পোস্ট করে তিনি লেখেন, “সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ ছড়ালে এবার কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছেন।”

তিনি আরও উল্লেখ করেন, গুজব ছড়ানো যে ফৌজদারি অপরাধ, সে ব্যাপারে যারা ইচ্ছাকৃতভাবে এসব করছে, তাদের যেন আইনানুগ শাস্তি দেওয়া হয়।

চিত্রনায়ক রুবেল বর্তমানে অভিনয়ে খুব একটা সক্রিয় নন। সর্বশেষ তাকে দেখা গেছে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’-তে।

উল্লেখ্য, রুবেলের বড় ভাই সোহেল রানা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। স্বাধীনতার পরপরই ‘ওরা ১১ জন’ দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর অভিনেতা, পরিচালক হিসেবে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চলচ্চিত্র। তাঁর অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’সহ আরও বহু হিট সিনেমা।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...