| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

অভিনেতা সিদ্দিক যেভাবে আটক হলেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৯ ২২:৫৫:১৫
অভিনেতা সিদ্দিক যেভাবে আটক হলেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তি এবং আওয়ামী লীগপন্থী অবস্থানের অভিযোগে আলোচিত অভিনেতা সিদ্দিককে রাজধানীর মিন্টো রোড থেকে আটক করে রমনা থানায় সোপর্দ করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার জানান, সিদ্দিকের অবস্থান জানার পর ছাত্রদলের একটি দল তাকে অনুসরণ করে এবং রমনা থানায় হস্তান্তর করে। তিনি বলেন, “সিদ্দিক পালানোর চেষ্টা করছিলেন এবং ডিবি অফিসের দিকে যাচ্ছিলেন, কিন্তু পুলিশ তাকে হেফাজতে নেয়নি। পরে আমরা তাকে সরাসরি থানায় নিয়ে যাই।”

ঘটনার সময় উত্তেজিত কিছু পথচারীও সিদ্দিকের ওপর হালকা হামলার চেষ্টা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনগতভাবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন, এটি ন্যায়বিচারের একটি উদাহরণ, আবার কেউ দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...