অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে একদল বিক্ষুব্ধ জনতা অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করে। ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ঢাকায় চাঞ্চল্যকর একটি ঘটনায় জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে প্রকাশ্যে মারধর করে থানায় হস্তান্তর করেছে একদল বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার কিছু পর রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারধর করতে করতে স্লোগান দিতে দিতে রমনা থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তার গায়ের পোশাক ছিঁড়ে যায়। পরে রমনা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া হয় তাকে।
তবে যারা তাকে মারধর করেছেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, "আমরা আওয়ামী লীগের দালাল সিদ্দিককে পুলিশের হাতে তুলে দিলাম।"
প্রসঙ্গত, অভিনেতা সিদ্দিক এর আগে গুলশান ও টাঙ্গাইল-৩ (মধুপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবার খবরেও এসেছিলেন আলোচনায়।
রমনা থানার ওসি (অপারেশনস) আতিকুল আলম জানান, “একদল মানুষ বিকেলে সিদ্দিককে থানায় নিয়ে আসে। তার জামাকাপড় ছেঁড়া অবস্থায় ছিল। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।”
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
