| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

সরকারি ১২ কেজির এলপিজি মাত্র ৬৯০ টাকা, জানেন না অধিকাংশ মানুষ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৯ ১৫:২২:১১
সরকারি ১২ কেজির এলপিজি মাত্র ৬৯০ টাকা, জানেন না অধিকাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক: সরকার প্রতি সিলিন্ডার এলপিজি গ্যাস মাত্র ৬৯০ টাকায় দিচ্ছে, অথচ অধিকাংশ মানুষ তা জানেন না। অনুসন্ধানে বেরিয়ে এসেছে একটি শক্তিশালী সিন্ডিকেট—যারা বছরে লোপাট করছে কোটি কোটি টাকা!

চট্টগ্রামের রাহেলা বেগম প্রতিদিন কাঠ জ্বালিয়ে রান্না করেন। পরিবারে সাতজন সদস্য, মাসে দরকার হয় দুইটি ১২ কেজির এলপিজি সিলিন্ডার। বাজারে যার দাম প্রায় ২৯০০ টাকা। কিন্তু এই সিলিন্ডারটি যে সরকার মাত্র ৬৯০ টাকায় দিচ্ছে—তা তিনি জানেনই না।

রাহেলা বলেন, “৬৯০ টাকায় যদি গ্যাস পেতাম, এত কষ্ট করে খড়ি জ্বালাতাম না।”

এই চিত্র চট্টগ্রামেই নয়, সারাদেশেই প্রায় একই। বেশিরভাগ মানুষ জানেন না সরকারি দামের গ্যাসের কথা। অনেক দোকানি জানিয়েছেন, তাঁরা কখনোই ৬৯০ টাকার সরকারি সিলিন্ডার পাননি, বরং এই স্কিমের কথা জানাও নেই তাদের।

এক দোকানি বলেন, “নয় বছর ধরে গ্যাস বিক্রি করি, এই দামি গ্যাস কোনোদিন দেখিনি।”

তথ্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গত ৪১ বছর ধরে প্রতিবছর গড়ে ১২ লাখ সিলিন্ডার সরবরাহ করে আসছে। তাহলে সেই বিপুল পরিমাণ গ্যাস কোথায় যাচ্ছে?

এক অনুসন্ধানী দলের তদন্তে বেরিয়ে এসেছে একটি চক্র—যেখানে ডিলার থেকে শুরু করে কিছু সরকারি কর্মকর্তা পর্যন্ত জড়িত। এই চক্র প্রতিবছর ৭০–৮০ কোটি টাকার গ্যাস সাধারণ মানুষের হাতে না পৌঁছে বেশি দামে বাজারে বিক্রি করে দিচ্ছে। এতে জনগণ যেমন ক্ষতিগ্রস্ত, রাষ্ট্র হারাচ্ছে রাজস্ব।

অনুসন্ধানে দেখা গেছে, সরকারি গ্যাস প্রাপ্তির প্রকৃত পথ এবং বিতরণ ব্যবস্থায় প্রচুর অসংগতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই গড়ে উঠেছে এই ‘গ্যাস সিন্ডিকেট’।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...