| ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করেছে বাংলাদেশে যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৮ ১২:২৭:২৯
শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করেছে বাংলাদেশে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের আকাশে প্রবেশ করেছে একটি মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি বলয়। যদিও এটি একটি আংশিক বৃষ্টি বলয়, ফলে দেশের সব এলাকায় সমানভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এর প্রভাবে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

বিডব্লিউওটির তথ্যমতে, বৃষ্টি বলয়টি বিশেষ করে সিলেট, ঢাকা, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় থাকবে। রাজশাহী ও বরিশালে এর প্রভাব থাকবে মাঝারি মাত্রায়, আর চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত কম সক্রিয় থাকবে। এই সময়ে কিছু এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তবে দীর্ঘমেয়াদি বৃষ্টিপাত বা বন্যার কোনো সম্ভাবনা নেই। সাগরও বেশিরভাগ সময় শান্ত থাকবে, তবে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে সাময়িক উত্তাল হতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সময় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং যেসব অঞ্চলে বলয় বেশি সক্রিয়, সেখানে মেঘের ঘনত্ব বেশি থাকবে। বৃষ্টিপাত হবে মূলত আকস্মিক ও স্বল্পস্থায়ী। উত্তর-পশ্চিম দিক থেকে আসা কালো মেঘ ও দমকা হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে, এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, এই বৃষ্টিপাত দেশের প্রায় ৬০ শতাংশ অঞ্চলের পানির চাহিদা মেটাতে সহায়ক হবে এবং অধিকাংশ এলাকায় আবহাওয়া আরামদায়ক থাকবে। তবে বরিশাল, খুলনা ও রাজশাহীর কিছু অঞ্চলে হালকা তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। যদিও বন্যার কোনো সরাসরি সতর্কতা নেই, তবে সিলেট অঞ্চলের নিচু এলাকাগুলোয় পানি কিছুটা বাড়তে পারে।

বৃষ্টি বলয়ের কারণে বিভিন্ন বিভাগের সম্ভাব্য গড় বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ হতে পারে:

ঢাকা বিভাগ: ৭০–১০০ মিমি (গড়ে ৬ দিন)

খুলনা বিভাগ: ৭০–১৩০ মিমি (গড়ে ৫ দিন)

বরিশাল বিভাগ: ৫০–৮০ মিমি (গড়ে ৫ দিন)

সিলেট বিভাগ: ৯০–১৪০ মিমি (গড়ে ৮ দিন)

ময়মনসিংহ বিভাগ: ৭০–৯০ মিমি (গড়ে ৭ দিন)

রাজশাহী বিভাগ: ৪০–৭০ মিমি (গড়ে ৫ দিন)

রংপুর বিভাগ: ৫০–৮০ মিমি (গড়ে ৫ দিন)

চট্টগ্রাম বিভাগ: ১৫–৫০ মিমি (গড়ে ৩-৫ দিন)

জেলাভিত্তিক তথ্যানুযায়ী, সিলেট জেলায় ১৪০ মিমি এবং শেরপুরে সর্বোচ্চ ১৯০ মিমির বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলার পূর্বাভাসও বিস্তারিতভাবে প্রকাশ করেছে বিডব্লিউওটি।

বাংলাদেশে বৃষ্টি বলয়টি ৫ মে নাগাদ সীমানা ছেড়ে চলে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

গনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান। আগামী ১৪ নভেম্বর ২০২৬, ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...