| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১২৫ বছর পর টাইটানিক নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২২ ১৬:১০:৫০
১২৫ বছর পর টাইটানিক নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইতিহাসের সবচেয়ে আলোচিত জাহাজ দুর্ঘটনা, টাইটানিক ট্র্যাজেডি নিয়ে ১২৫ বছর পর নতুন ও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। আধুনিক থ্রিডি প্রযুক্তির মাধ্যমে জাহাজটির পূর্ণাঙ্গ ডিজিটাল স্ক্যান ও রেপ্লিকা তৈরি করা হয়েছে, যা দেখায় টাইটানিক কীভাবে দুই টুকরো হয়ে সমুদ্রে ডুবে যায়।

১৯১২ সালের এপ্রিলে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে যায়, যাতে প্রায় ১,৫০০ যাত্রীর মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার আগে-পরে কী ঘটেছিল, তা নিয়ে এত বিশদ বিশ্লেষণ এবারই প্রথম প্রকাশিত হলো।

এই প্রকল্পে নেতৃত্ব দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক এবং আটলান্টিক প্রোডাকশন। প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে “টাইটানিক: দ্য ডিজিটাল রিজেকশন”।

বিজ্ঞানীরা পানির নিচে কাজ করতে সক্ষম একটি বিশেষ রোবট ব্যবহার করে আটলান্টিক মহাসাগরের ৩,৮০০ মিটার গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষের ম্যাপিং করেন। রোবটটি বিভিন্ন কোণ থেকে ৭ লক্ষের বেশি ছবি তোলে, যা ব্যবহার করে টাইটানিকের একটি ‘ডিজিটাল টুইন’ বা ভার্চুয়াল রেপ্লিকা তৈরি করা হয়।

নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী, বরফখণ্ডের ধাক্কায় কেবল বাহ্যিক ক্ষতি হয়নি, বরং একটি পোর্ট হোল ভেঙে বরফ জাহাজের কেবিন পর্যন্ত প্রবেশ করেছিল। স্ক্যানিংয়ে বয়লার রুমের ছবিও প্রকাশ করা হয়েছে, যা প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে মিলে যায়।

বলা হয়েছে, ডুবতে থাকা টাইটানিকের প্রকৌশলীরা শেষ মুহূর্ত পর্যন্ত লাইট চালু রাখার চেষ্টা করেছিলেন। ডিজিটাল রেপ্লিকায়ও দেখা যায়, বয়লারগুলো ডুবন্ত অবস্থাতেও সক্রিয় ছিল।

এই গবেষণাকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রতল অনুসন্ধান। বিবিসি নিউজ ২০২৩ সালে এটি প্রথম প্রকাশ করে, যা বৈশ্বিকভাবে আলোচনার জন্ম দেয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ডিজিটাল মডেল ভবিষ্যতের গবেষণা এবং সমুদ্রপথের নিরাপত্তা বিশ্লেষণের জন্য এক অসাধারণ রেফারেন্স হয়ে থাকবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...