| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশেষ কারনে এখনও শুরু হয়নি বাংলাদেশের খেলা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২২ ১২:১৯:৩৬
বিশেষ কারনে এখনও শুরু হয়নি বাংলাদেশের খেলা

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের তৃতীয় দিনে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনের খেলা শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, দ্বিতীয় ইনিংসে তাদের লক্ষ্য ৩৫০ থেকে ৪০০ রানের বড় সংগ্রহ দাঁড় করানো। সেই লক্ষ্যে সোমবার দিনের শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৭ রান।

তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। বৃষ্টি থেমে গেলেও মাঠ খেলার উপযোগী হয়নি দীর্ঘ সময় ধরে। ফলে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ভালো শুরু করতে হয়েছে অপেক্ষায় রেখেই।

আজকের দিনে ক্রিজে নামার কথা ছিল মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের। আগের দিন জয় ২৮ রানে এবং মুমিনুল ১৫ রানে অপরাজিত ছিলেন। ওপেনার সাদমান ইসলাম করেন মাত্র ৪ রান, এরপরই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান, ফলে ৮২ রানের লিড নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান সংগ্রহ করলেও বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে ২৫ রানে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...