হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হার। তবে সেই হারই শেষ কথা হয়ে দাঁড়ায়নি বাংলাদেশের জন্য। এখনো বিশ্বকাপের আশাটা টিকে আছে—আর সেই আশার পেছনে বড় অবদান থাইল্যান্ড নারী দলের, বিশেষ করে নাত্তাখাম চানথাম-এর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৬ রান, চানথামের দুর্দান্ত ৬৬ রানের ইনিংসে ভর করেই। এই মাঝারি সংগ্রহই এখন বাংলাদেশের জন্য সম্ভাবনার আলো জ্বালিয়ে রেখেছে।
বিশ্বকাপে জায়গা করে নিতে হলে ওয়েস্ট ইন্ডিজকে এই লক্ষ্য ছুঁতে হবে ৯.৩ ওভারের (৫৭ বল) মধ্যে। তবে একটা ক্যালকুলেটেড ছক্কা মারলে স্কোর গিয়ে দাঁড়াতে পারে ১৭২—সেক্ষেত্রে সময় বাড়বে ৯.৫ ওভার পর্যন্ত। অর্থাৎ, ক্যারিবিয়ান নারীরা যদি ১০ ওভারের মধ্যে ১৬৭ রানে না পৌঁছায়, তাহলে বাংলাদেশই পাবে বিশ্বকাপের টিকিট। অন্যথায়, ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে যাবে।
পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪-এ। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। ফলে শুধু জয় নয়, রানরেটেও বাংলাদেশকে টপকাতে হবে ক্যারিবিয়ানদের, যা মোটেই সহজ হবে না।
এক সময় ৮৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল থাইল্যান্ড। কিন্তু একপ্রান্ত আগলে দাঁড়িয়ে ছিলেন চানথাম। তার ৬৬ রানের লড়াকু ইনিংস বাংলাদেশকে এখনো স্বপ্ন দেখাচ্ছে। ওপেনার বুচাথাম যোগ করেছেন আরও ২৯ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যাফি ফ্লেচার, আর ৩ উইকেট পান আলিয়াহ অ্যালাইন।
থাই নারীরা শেষদিকে রান করতে না পারলেও বল খেলে খেলে সময় নষ্ট করেছেন, যেটা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় উপকারে এসেছে। সবকিছু মিলিয়ে, থাইল্যান্ডের এই লড়াইয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখনও টিকে রয়েছে—এখন শুধু অপেক্ষা, ওয়েস্ট ইন্ডিজ কত দ্রুত রান তাড়া করতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
