| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংঘর্ষে ছাদ উড়ে গেলেও থামেনি বাস, যাত্রী নিয়ে পাগলের মতো দৌড় ৫ কিলোমিটার!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ১০:২৪:৩২
সংঘর্ষে ছাদ উড়ে গেলেও থামেনি বাস, যাত্রী নিয়ে পাগলের মতো দৌড় ৫ কিলোমিটার!

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘটেছে এক রোমহর্ষক ঘটনা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায়, অথচ চালক থামেননি এক মুহূর্তও! ছাদহীন অবস্থায় বাসটি পাঁচ কিলোমিটার পর্যন্ত ছুটে চলে যাত্রীদের নিয়েই।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ‘বরিশাল এক্সপ্রেস’ নামের বাসটি ঢাকার সায়েদাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাত সাড়ে ৮টার দিকে। ঘণ্টাখানেক পর প্রথমে একটি মাইক্রোবাস ও পরে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষেই বাসটির ছাদ সম্পূর্ণ উড়ে যায়।

বাসে থাকা ৬০ যাত্রীর মধ্যে পাঁচজন আহত হন। একজনকে গুরুতর অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হয়। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বাস থামার কোনো লক্ষণ না থাকায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। কিন্তু চালক কোনো কথায় কর্ণপাত না করে ছুটে চলেন। ছাদবিহীন বাসটি যখন পদ্মা সেতুর দিকে যাচ্ছিল, তখন স্থানীয়রা কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদরাসার সামনে গিয়ে বাসটির গতি রোধ করেন। তখন যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে যান। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে ধরতে অভিযান চলছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, আহত যাত্রীদের চিকিৎসা দিয়ে বিকল্প বাসে গন্তব্যে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসটির মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...