| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কেন ব্যাপক অসন্তুষ্ট বিএনপি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৬ ১৫:৪৫:০১
নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কেন ব্যাপক অসন্তুষ্ট বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর একেবারেই সন্তুষ্ট হতে পারেননি। তারা স্পষ্টভাবে বলেছেন, "আমরা একেবারে সন্তুষ্ট নই।"

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টা মহোদয় কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি, যা তাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। আজকের বৈঠকে তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের উদ্বেগ ও কনসার্নগুলো তুলে ধরেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ভবিষ্যতে নির্বাচন বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপের প্রয়োজন, যা তারা বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছিল।

বিএনপি বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার আলোকে তারা বিশ্বাস করেন যে, অতিদ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। তারা একই সঙ্গে জানায়, সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে, তাতে তারা সম্পূর্ণ সহযোগিতা করে চলেছে। গত কয়েকদিন আগে তাদের দেয়া মতামতগুলো নিয়েও আলোচনা হয়েছে। আগামীকাল আবারও তাদের সাথে বৈঠক হবে, যাতে ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়া যায়।

বিএনপি বলেছে, যদি সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কিছু বিষয় নিয়ে মতৈক্যে পৌঁছায়, তাহলে তারা একটি চার্টার তৈরি করতে রাজি। এরপর সেই চার্টারের ভিত্তিতে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যেতে পারে, এবং নির্বাচন সংশ্লিষ্ট আরো সংস্কারের ব্যাপারে ঐকমত্য হলে তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো কার্যকর ব্যবস্থা নেবে।

তবে প্রধান উপদেষ্টা মহোদয় তার বক্তব্যে বলেছেন, "ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে," যা আজকের বৈঠকে তিনি পুনরায় উল্লেখ করেছেন।

বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা এই সময়সীমার মধ্যে নির্বাচন হতে না পারলে, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। তারা আশঙ্কা করছে, এমন পরিস্থিতি তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়বে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...