| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৬ ১১:১৩:০৫
বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতের ঘটনায় তিনজন কৃষক মারা গেছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির মিয়া (৪৫) এবং হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এ ঘটনায় আহত হয়েছেন রসুলপুরের রানু মিয়া (৪৫), তিনিও কৃষিজীবী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিজাম উদ্দিন বাড়ির সামনে খড় শুকাতে দিয়ে তা জমাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন এবং তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অন্যদিকে, একই সময় ছায়ার হাওরে কাজ করছিলেন কৃষ্ণপুর গ্রামের কবির মিয়া। হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া হায়াতপুর গ্রামের রাখাল সরকার বিকেলে হাওর থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বজ্রপাতের এই শোকাবহ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোহাগ/

ট্যাগ: বজ্রপাত

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...