আরবদের নিয়ে যে স্বপ্ন দেখে নবীজি ভয় পেয়েছিলেন
বিশেষ প্রতিবেদন: নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক রাতে ঘুম ভেঙে অত্যন্ত ভীত ও উদ্বিগ্ন অবস্থায় জেগে উঠলেন। তাঁর মুখে উচ্চারিত হচ্ছিল, “লা ইলাহা ইল্লাল্লাহ!” তাঁর পাশে থাকা স্ত্রী কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল, কি হয়েছে?”
নবীজি (সাঃ) বললেন, “আজ রাতে আমি এমন একটি দৃশ্য দেখেছি, যা দেখে আমি আরব জাতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে পড়েছি। এক মহা ফিতনা তাদের দিকে ধেয়ে আসছে, এক বিপর্যয় যেটি ধ্বংস ডেকে আনবে।”
তিনি বলেন, “আজ সেই দেয়াল—যেটি যুলকারনাইনের সময় ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল—সেই দেয়ালে একটি ফাঁক দেখা দিয়েছে।”
তিনি ব্যাখ্যা করলেন, “যেদিন সমাজে নগ্নতা, বেহায়াপনা এবং অশ্লীলতা সর্বত্র ছড়িয়ে পড়বে, সেদিন শুধু সাধারণ মানুষই নয়, আলেম, ইমাম, শিক্ষিত শ্রেণিও ধ্বংসের মুখোমুখি হবে।”
নবীজির সেই দৃষ্টিভঙ্গি আজকের সমাজে আশ্চর্যজনকভাবে মিলে যায়। আজ আমরা দেখছি—সারা দুনিয়ায় পর্নোগ্রাফির সয়লাব, ফ্রি-সেক্সের প্রচার, নারীদের বেপর্দা চলাফেরা, মাদক, সুদ, আর বেহায়াপনার ছড়াছড়ি।
যুবসমাজ আজ প্রযুক্তির দাস। মোবাইল ফোনে ডুবে থাকা, দিনের পর দিন টিকটকে, হারাম অ্যাফেয়ারে, জুয়া ও ফেতনায় মস্তিষ্ক বিকৃত হয়ে পড়ছে। এই যুবসমাজ কি আগামীতে জাতির নেতৃত্ব দিতে পারবে?
ভাই ও বোনেরা, এই সময়ে ইসলামী শিক্ষা, দ্বীনের জ্ঞান, নামাজ ও কোরআনের আলোকেই হতে পারে আমাদের একমাত্র পথপ্রদর্শক। আমাদের দরকার দায়িত্ববান পিতা-মাতা, যারা তাদের সন্তানদের শুধু আধুনিক শিক্ষায় নয়, ইসলামের মূল ভিত্তিতেও শিক্ষিত করে তুলবেন।
আমরা ভুলে গেছি আমাদের গৌরবময় অতীত—যেখানে মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসকরা সভ্যতার ভিত্তি তৈরি করেছিলেন। ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, ইবনে রুশদের মতো মনীষীরা মানবজাতিকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেছিলেন।
আজ যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি, আমাদের উচিত সেই প্রযুক্তিকে দ্বীনের খেদমতে লাগানো। আমাদের উচিত সমাজে নৈতিকতা ফিরিয়ে আনা। ইসলামের দাওয়াতের কাজে নিজেদের জীবন উৎসর্গ করা।
আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা ইসমাইল (আঃ)-এর মতো আত্মসমর্পণকারী, হযরত মারিয়াম (আঃ)-এর মতো পবিত্র চরিত্রের অধিকারী হয়। টিকটকের নেশায়, বাইকের পিছনে ঘোরাফেরা করে, প্রেম ও পতনের গল্প নয়—তারা হোক দীনের পথে চলা আলোকিত প্রজন্ম।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সন্তানদের হেফাজত করুন এই বেহায়াপনা ও বিপথগামিতা থেকে। আমিন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
