| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: দেশের ইতিহাসে সর্বোচ্চ বাড়ল স্বর্ণের দাম!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১০ ২১:১৮:০৪
ব্রেকিং নিউজ: দেশের ইতিহাসে সর্বোচ্চ বাড়ল স্বর্ণের দাম!

মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকায়, যা এ পর্যন্ত দেশের সর্বোচ্চ মূল্য।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দাম শুক্রবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।

অন্যান্য ক্যারেটের দামও বাড়ানো হয়েছে:

২১ ক্যারেট: ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর মাত্র দু’দিন আগেই (৮ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বারই বেড়েছে দাম, আর কমেছে মাত্র ৫ বার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল আরও বেশি—মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছে, আর কমেছে ২৭ বার।

ট্যাগ: স্বর্ণ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...