| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ : লাফিয়ে লাফিয়ে কমে গেল স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ২১:৪৪:৩১
ব্রেকিং নিউজ : লাফিয়ে লাফিয়ে কমে গেল স্বর্ণের দাম

টানা চার দফা বাড়ার পর অবশেষে স্বর্ণের দামে দেখা দিলো স্বস্তি। দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ১ হাজার ২৪৮ টাকা। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দামের ঘোষণা দেয়।

বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী—

২১ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম: প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (৯ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে ২৯ মার্চ থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে বাজুস মোট ১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছে— যার মধ্যে ১৪ বার বেড়েছে এবং মাত্র ৩ বার কমেছে।

ট্যাগ: স্বর্ণ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...