| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কেন আফরান নিশোর হাতে হাতকড়া

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৭ ২২:৫১:৪৯
কেন আফরান নিশোর হাতে হাতকড়া

নিজস্ব প্রতিবেদক: কয়েদির পোশাক, হাতে হাতকড়া, পাশে পুলিশ! এমন চমকপ্রদ রূপে প্রকাশ্যে এলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রথম দেখায় যে কেউ ভাবতে পারেন, তিনি কি সত্যিই গ্রেপ্তার হয়েছেন? কিন্তু আসল রহস্য ভিন্ন!

আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে আফরান নিশোর নতুন সিনেমা ‘দাগি’। সিনেমাটির প্রচারণায় এবার নেওয়া হয়েছে অভিনব এক কৌশল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে নিশোকে আনা হয় পুলিশের ভ্যানে! শুধু তাই নয়, তিনি মঞ্চে ওঠেন হাতকড়া পরিহিত অবস্থায়। পরে পরিচালক শিহাব শাহীন নিজ হাতে তার হাতকড়া খুলে দেন, যা উপস্থিত দর্শকদের চমকে দেয়।

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি মুক্তি, প্রায়শ্চিত্ত ও অনুশোচনার এক গভীর গল্প নিয়ে নির্মিত। এতে ফুটে উঠেছে নিশান ও জেরিনের প্রেম, বিচ্ছেদ ও আত্মদহন। সিনেমার মূল অংশজুড়ে রয়েছে কারাগারের কঠোর বাস্তবতা—একবার দাগ লাগলে তা কি সত্যিই মুছতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গল্পটি এগিয়ে যায় ক্ষমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে।

সিনেমার শুটিং হয়েছে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায়। এতে আফরান নিশোর সঙ্গে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু ও এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

একটি বিশেষ চমক হিসেবে সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। ইতোমধ্যে নিশোর গাওয়া এই গান নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

এই ব্যতিক্রমী প্রচারণা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে ‘দাগি’ কতটা ব্যতিক্রমী অভিজ্ঞতা দেবে, তা জানা যাবে বড় পর্দায়। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি—এখন দেখার বিষয়, কয়েদির গল্পে দর্শক নতুন কী খুঁজে পান!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...