| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কড়া বার্তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৫ ১২:৫৬:৩৩
আবারও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের প্রসঙ্গ উঠেছে। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? তবে সরাসরি কোন জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

গত সোমবার (২৪ মার্চ) স্থানীয় সময় পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ট্যামি ব্রুস জানান, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই তিনি প্রতিক্রিয়া জানান।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সেনাপ্রধান সম্প্রতি ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং বাংলাদেশকে আফগানিস্তান পরিণত হওয়ার আশঙ্কা থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে? তিনি আরও জানতে চান, ড. মুহাম্মদ ইউনূসের সরকার সাংবাদিকদের বেআইনি গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

এ বিষয়ে ট্যামি ব্রুস বলেন, “আমরা সবসময়েই কূটনৈতিক পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখি। আমরা অন্য দেশগুলোকে বন্ধু হিসেবে গণ্য করি এবং তাদের কাছ থেকে আমরা কেবল যেটি আশা করি তা হলো কূটনৈতিক সমাধান।”

তিনি আরও বলেন, “আমাদের সৌভাগ্য যে, এমন একটি প্রশাসন রয়েছে এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রেসিডেন্টও বিষয়গুলো গুরুত্ব সহকারে নেন এবং তিনি নিশ্চিত যে, বিশ্বের সব দেশের সঙ্গে মানবাধিকার সুরক্ষিত রাখা এবং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত রাখা হবে।”

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...