| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদের ছুটি টানা ৯ দিন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২০ ১৪:৩৪:৪২
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদের ছুটি টানা ৯ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও দীর্ঘ করা হয়েছে। আগেই সরকার ঈদ উপলক্ষে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল। এবার নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

এবার ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ সোমবার উদযাপিত হতে পারে। সেই অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে, যা ২৯ মার্চ থেকে শুরু হবে। তবে, ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) এবং একই সঙ্গে শবে কদরের ছুটি থাকায় বাস্তবে ছুটি শুরু হবে ২৮ মার্চ থেকে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খুলবে। এরপর পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। তবে, এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন।

এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে এবং পরদিন ২৭ মার্চ একদিন অফিস খোলা থাকবে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। ছুটির বিধিমালা অনুযায়ী, দুটি ছুটির মধ্যে নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না, তবে অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে। এছাড়া, ঐচ্ছিক ছুটি নেওয়ারও সুযোগ রয়েছে, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে ভোগ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন অনুযায়ী চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) বা জরুরি সেবাসংক্রান্ত অফিসগুলো, সেগুলো তাদের নিজস্ব নিয়মে জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...