| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে, শীর্ষে পাকিস্তানী ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৫ ১৭:৩৬:৫৪
অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে, শীর্ষে পাকিস্তানী ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দারুণ নৈপুণ্য দেখিয়ে গত বছর ওয়ানডের সেরা খেলোয়াড় হয়েছিলেন আজমতুল্লাহ ওমরজাই। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখান ব্যাটে-বলের ঝলক। আর তাতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে উঠেছেন আফগানিস্তানের এই তারকা।

বুধবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে এই সুখবর পান ওমরজাই। একে উঠতে স্বদেশী মোহাম্মদ নবিকে দুইয়ে সরিয়ে দেন তিনি। ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে একে ওমরজাই, ২৯২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নবি। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চারে। পাঁচে আরেক আফগান রশিদ খান।

ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুর্বার গতিতে এগিয়ে আসছেন ভারতের অক্ষর প্যাটেলও। ১৭ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ১৩ নমরে, রবীন্দ্র জাদেজা আছেন নয়ে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিয়ের পাশাপাশি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওমরজাইয়ের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলে ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন ভারতের শুবমান গিল। পাকিস্তানের বাবর আজম ধরে রেখেছেন দ্বিতীয় অবস্থান। টানা পাঁচ ফিফটি করা দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন এক ধাপ এগিয়ে উঠেছেন তিনে। ভারতের মাস্টার ব্যাটার বিরাট কোহলি দারুণ ছন্দে থাকায় এক ধাপ এগিয়ে উঠেছেন চারে। রোহিত শর্মা দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন পাঁচে। উন্নতি হয়েছে শ্রেয়াস আইয়ারেরও। নয় থেকে আটে উঠেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে একে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলা শ্রীলঙ্কার মাতিশা পাথিরানা। দুই ধাপ উন্নতি করে দুইয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ, তিন ধাপ এগিয়ে তিনে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। আফগানিস্তানের রশিদ খান তিন ধাপ পিছিয়ে নেমেছেন পাঁচে। ভারতের মোহাম্মদ শামি তিন ধাপ এগিয়ে এসেছেন এগারো নম্বরে।

বাংলাদেশের জন্য নেই সুখবর। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুজনেই পিছিয়েছেন। দুজনেই যৌথভাবে অবস্থান করছেন ৩১ নম্বরে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...